২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযাগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের খালি ট্যাংকার লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি। সেটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ একটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায়।

তিনি জানিয়েছেন, লাইনচ্যুত বগিটি (ট্যাংকার) উদ্ধারের জন্য হাইড্রোলিক টুল ভ্যান নিয়ে আসা হচ্ছে। দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন