২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে : আইনমন্ত্রী

শেয়ার করুন

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

‎শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি৷ এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন