২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকালুকি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওরের বোরো ধান চাষি কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার।

মঙ্গলবার ২৬ মে দুপুরে বড়লেখায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ফৌজিয়া আহমদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা।

এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসব্যাপী জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি চাল দেওয়া হবে।

সর্বমোট প্রায় ৪ কোটি টাকা এবং ৬০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে বিতরণ করা হবে।

হাওরের কৃষকের ঘামে দেশের অন্নভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতারও প্রতিচ্ছবি বলে মনে করেন স্থানীয়রা।

কৃষকরা বলছেন, সরকারের এই সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখার শক্তি যোগাবে।

শেয়ার করুন