১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী আটক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগমকে বিয়ে করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই চলছে। বিজিবির অভিযোগের ভিত্তিতে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন