
ছোট পর্দার পরিচিত মুখ ও আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় পোস্ট করে থাকেন তিনি। এবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই মডেল।
সোমবার ১১ মে দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে মারিয়া মিম কারও নাম উল্লেখ না করে ভণ্ড হুজুর অ্যাখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’
এদিকে তার এই পোস্ট দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। রীতিমতো যেমন শেয়ার করা হচ্ছে একইভাবে মন্তব্যও করছেন অনেকে। তাদের একাংশের ধারণা হয়তো সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে ইঙ্গিত করেই এসব লিখেছেন মারিয়া মিম। যদিও পোস্টে অভিনেত্রী কারও নাম উল্লেখ করেননি কিন্তু নেটিজেনরা নিজেদের মতো করে ভেবে নিচ্ছেন।
অভিনেতা সিদ্দিক গত বছর কারাগারে যাওয়ার পর ধর্মের প্রতি মনোনিবেশ করেছেন। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনযাত্রায় পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি।
এর কিছুদিন আগেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন মারিয়া মিম। সেখানে তাকে সাবেক স্বামী সিদ্দিকের ব্যাপারে প্রশ্ন করা হলে রেগে বের হয়ে যান তিনি।
প্রসঙ্গত ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মারিয়া মিম। ২০১৩ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান আরশ হোসেন। কিন্তু তাদের এই সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালের শেষ দিকে বিচ্ছেদ হয় এই জুটির। এরপর দুজনের কেউই অবশ্য আর বিয়ে করেননি।