১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬-এ অংশ নিল পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ

শেয়ার করুন

তৌহিদ-উল বারী

চট্টগ্রাম প্রতিনিধি

মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MRDI) আয়োজিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬-এ অংশগ্রহণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

সম্মেলনে বিভাগের প্রতিনিধিত্ব করেন বিভাগের শিক্ষক তাসলিমা আক্তার ইরিন । তার সঙ্গে অংশ নেন বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা, রাদিয়াতাম মারজিয়া এবং নুর ইসলাম রাব্বি।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক সমসাময়িক নানা ইস্যু নিয়ে মতবিনিময়, একাডেমিক সম্পৃক্ততা এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ পান। পাশাপাশি সাংবাদিকতা শিক্ষা ও গণমাধ্যম চর্চার বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে জ্ঞানভিত্তিক আলোচনা ও বুদ্ধিবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

এ বিষয়ে বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬-এর মতো গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গর্বের বিষয়। এ ধরনের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাদারদের সঙ্গে মতবিনিময় এবং সমসাময়িক গণমাধ্যম চর্চা সম্পর্কে গভীর ধারণা লাভে সহায়তা করে। আমরা বিশ্বাস করি, এ অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবমুখী সাংবাদিকতা চর্চায় আরও আত্মবিশ্বাসী করে তুলছে।

শেয়ার করুন