৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

শেয়ার করুন

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

বিদ্যুৎ বিভাগের বরাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিং হয়নি।

বিদ্যুৎ বিভাগের বার্তার বরাতে আরও বলা হয়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

 

শেয়ার করুন