২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গ্রীল মিস্ত্রীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

শেয়ার করুন

এস এম শাহরিয়ার, খুলনা:

নগরীর লবণচরা এলাকায় হায়দার আলী নামের এক গ্রীল মিস্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার মধ্যরাতে (২৪ এপ্রিল) লবণচরা থানাধীন খেজুরের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খেজুরের কালভার্ট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হায়দার আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হায়দার আলীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে লবণচরা থানার একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘটনার পেছনে পূর্ব শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন