
নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার
নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হাতিয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী-এর ২০২৬-২০২৭ পুর্নাঙ্গ কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল-২০২৬) বিকালে জেলা শহর মাইজদীর হোটেল মেহরান ডাইনে সদ্য সাবেক আহ্বায়ক ওয়াসিম আকরামের সভাপতিত্বে ও উপদেষ্টা মোঃ নুরুদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আগামী ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ কারিমুল মাওলা কে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিহাব রায়হানকে। কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন। এসময় নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য যে, হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহিক ভাবে হাতিয়ার সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির নেতৃত্ব দিয়ে যাচ্ছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।