২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেয়ার করুন

 

এস এম শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হাওলাদার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন