২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত

শেয়ার করুন

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজিই উদ্যানে এটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুল করিম। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মাহেদী হাসান ও সভাপতি মো. জিল্লুর রহমানসহ বর্তমান কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, শিকড়ের টানে এক হওয়া এই তরুণরাই আগামীর বাংলাদেশের কারিগর। ক্যাম্পাসের যান্ত্রিক জীবনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয় এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার সংস্কৃতি টিকিয়ে রাখাই এই আয়োজনের সার্থকতা। ইফতার পরবর্তী আড্ডা আর কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো উদ্যান। নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়ার পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় আয়োজনটিকে পূর্ণতা দান করে।

শেয়ার করুন