১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীর চাম্বলে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে ধার্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতা এবং অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হয়।

এসব অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বলেন, রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রয়ের কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন