১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদে আজ শপথ নেবে না বিএনপির এমপিরা

শেয়ার করুন

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ পড়ার আগে সংক্ষপ্তি বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ বিষয় যুক্ত না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন না।

তিনি বলেন, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা।

নবনির্বাচিতদের দুটি শপথের প্রস্তুতি নিয়েও রেখেছে জাতীয় সংসদ সচিবালয়। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিতরা আজ দুটি শপথ নেবেন বলে জানায়। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত দলটি আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এর ফলে সংবিধান সংস্কার কার্যক্রম ঝুলে যায়।

সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা আজ শপথ নেন। সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়ান সিইসি এ এম এম নাসির উদ্দিন। এরপর জামায়াত জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন।

শেয়ার করুন