২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল চমক: নোয়াখালীর দলে আরও ২ বিদেশি

শেয়ার করুন

নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএলে অংশ নিলেও চমক দেখাতে থামছে না। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামে আরও ভালো মানের ক্রিকেটার নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আরও দুই বিদেশি ক্রিকেটারকে নিজেদের করে নিয়েছে তারা।

বিপিএলের পরবর্তী আসরে আফগানিস্তানের পেসার বিলাল সামিকে দলে অন্তর্ভুক্ত করেছে নোয়াখালী। আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলেননি। ৩১ ম্যাচে তার ৪০ উইকেট রয়েছে।

এর আগে, নোয়াখালী চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদকে। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত। আবুধাবি টি-টেন ও ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি খেলেছেন।

নোয়াখালী আরও আগে চুক্তি করেছে আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও তিনি খেলেছেন।

নোয়াখালী এক্সপ্রেস জানায়, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।’

সিএনআই/২৫

শেয়ার করুন