২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদক পাঠাতে চায় ফার্স্ট সেক্রেটারি পদ কর্মকর্তাকে

শেয়ার করুন


বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ চিহ্নিত ও ফেরানোর জন্য বিদেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি হবে, যা অস্বীকার করার সুযোগ নেই। দেশে দুর্নীতি এতটাই গভীর যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পালিয়ে গেছেন। এই বাস্তবতা থেকে দেখা যায়, দুর্নীতির ভয়াবহতা।

দুদক চেয়ারম্যান আরও বলেন, শাসনব্যবস্থায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান দিলে রাষ্ট্র পরিচালনা দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয়। দুর্নীতিবাজদের পালাতে সীমান্তে কোটি কোটি টাকার বিনিময়ে সহায়তা করা হয়, যা রাজনৈতিক এলিটদের সঙ্গে জড়িত। তিনি জানান, আগামী নির্বাচনে ভোটারদের বিবেচনায় এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম।

সিএনআই/২৫

শেয়ার করুন