২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে হঠাৎ লোগো পরিবর্তন, নেটিজেনদের প্রতিক্রিয়া

শেয়ার করুন


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য হঠাৎ নতুন লোগো নিয়ে এসেছে। ‘উইন্টার স্নো’ থিমে, ফেসবুক অ্যাপ চালুর সময় লঞ্চ স্ক্রিনে দেখা যাচ্ছে হালকা তুষারঢাকা নীল লোগো, যা কয়েক সেকেন্ডের জন্য প্রদর্শিত হচ্ছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে এটি দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী ভাবছেন, এটি শীতকালীন বিশেষ থিম, আবার অনেকে বিভ্রান্ত। প্রযুক্তি ও ডিজাইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো ত্রুটি নয়; বরং মেটা পরিকল্পিতভাবে ‘ব্র্যান্ড রিফ্রেশ’ পরীক্ষা করছে। তবে মেটা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

নেটিজেনরা নতুন লোগোর পক্ষে কিছু যুক্তি তুলে ধরেছেন:

  • ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরোনো ফ্ল্যাট নীল লোগোর বদলে হালকা, সূক্ষ্ম ও গ্রেডিয়েন্টধর্মী রঙ ব্যবহার করা হয়েছে।

  • পাঠযোগ্যতা ও কনট্রাস্ট: যেকোনো ব্যাকগ্রাউন্ডেই লোগো স্পষ্ট দেখা যাচ্ছে।

  • মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো ফেসবুকও ভিজ্যুয়াল রিফ্রেশের ধারায় আছে।

ফেসবুকের নতুন লোগো সাময়িক থিম, পরীক্ষামূলক আপডেট, নাকি স্থায়ী পরিবর্তন—এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুক লোগোর বড় পরিবর্তন আনে, যেখানে ‘F’ ব্যতীত অন্যান্য অক্ষরের নকশা বদলে দেওয়া হয়েছিল।

সিএনআই/২৫

শেয়ার করুন