৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তানের জেনারেল সাহির শামশাদের সাক্ষাৎ

শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা সফররত পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ আগস্টা) ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এই সাক্ষাৎ অনুষ্ঠানের তথ্য ও কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে- সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।

শেয়ার করুন