৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁও ককটেল বিস্ফোরণ: ব্যবসা বন্ধে ইসির নির্দেশ

শেয়ার করুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অফিস সময়ের বাইরে ভবনের আশেপাশে চলমান ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ইসি।

এ বিষয়ে ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে কয়েকজন দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

ইসি জানিয়েছে, রাতে বিভিন্ন দোকান ও ব্যবসা খোলা থাকায় নাশকতার ঝুঁকি বাড়ছে। তাই সন্ধ্যার পর এসব কার্যক্রম বন্ধ রাখা এবং নির্বাচন ভবনের সামনে পুলিশ টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নির্দেশ জরুরি ভিত্তিতে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন