৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাভরভ: রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক ওয়াশিংটনের ওপর

শেয়ার করুন

রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর। এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, যা পুতিন গ্রহণ করেছেন। তবে বৈঠকের সময় বা স্থান এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “মস্কো এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য উন্মুক্ত, তবে নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, এতটাই ভালো আলাপ হয়েছে যে আপাতত নতুন কোনো বৈঠকের প্রয়োজন মনে করা হয়নি।

ল্যাভরভ ইউক্রেনের ভবিষ্যৎ, ভূখণ্ড ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমাদের একটি বাফার জোন দরকার। ইউক্রেন এখনও রাশিয়ার ভূখণ্ডে গোলাবর্ষণ, বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে। ব্রিয়ানস্ক, বেলগোরদ ও কুরস্কও হামলার শিকার হয়েছে।”

তিনি রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত বলে উল্লেখ করে বলেন, “কিয়েভকে নিরপেক্ষ থাকতে হবে, ন্যাটোয় যোগ দেওয়া যাবে না, পারমাণবিক অস্ত্র রাখা যাবে না এবং রুশভাষীদের অধিকার নিশ্চিত করতে হবে।”

ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন, যারা যুদ্ধবিরতি চাপাচ্ছে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সংলাপকে বাধাগ্রস্ত করছে। ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ নিয়েও তিনি মন্তব্য করেছেন, “এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।”
সিএনআই/২৫

শেয়ার করুন