৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে গায়ক জনি টিলটসন

শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পোয়েট্রি ইন মোশন’ খ্যাত গায়ক জনি টিলটসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই গায়কের মৃত্যুর খবরে পশ্চিমা বিনোদন জগতে শোক নেমেছে।

গত মঙ্গলবার এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টিলটসনের স্ত্রী ন্যান্সি। জানিয়েছেন, পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পোস্টে তার স্ত্রী লেখেন, ‘জনি টিলটসন আমার দেখা সবচেয়ে মিষ্টি, দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে।’

এই শিল্পী গানের ক্যারিয়ার শুরুর দুই বছর পর তার হিট ট্র্যাক ‘পোয়েট্রি ইন মোশন’ প্রকাশ করেন। আর এই গানটিই দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। গানটি বিলবোর্ড হট ১০০-এ দ্বিতীয় স্থানে উঠে আসে।

শেয়ার করুন