১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শ্রাবণের পরিবারের পাশে Astroworld Foundation

শেয়ার করুন

শাহরিয়া আহমেদ নয়ন: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শ্রাবণ গাজীর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন Astroworld Foundation।

শ্রাবণ এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন Astroworld Foundation এর ইভেন্ট ম্যানেজার সাইদুল ইসলাম ইমন এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আসাদুজ্জামান লিংকন। তারা শহীদের পিতার সঙ্গে দেখা করেন এবং পরে শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করেন। এই সাক্ষাতের মাধ্যমে তারা শহীদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

সাইদুল ইসলাম ইমন বলেন, “আমরা সব সময় শহীদদের স্মৃতি অমলিন রাখতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ছোট্ট সংগঠন হলেও, আমরা মনে করি শহীদদের জন্য কিছু করতে পারা আমাদের নৈতিক দায়িত্ব।

মো. আসাদুজ্জামান লিংকন আরো জানান, “আমরা শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাদের পরিবারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। Astroworld Foundation শহীদদের স্মৃতি রক্ষায় ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, শ্রাবণ গাজী বৈষম্য ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শাহাদাত বরণ করেন।

 

শেয়ার করুন