২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়া: উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ রয়েছে

শেয়ার করুন

 

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

যাত্রী ও তাদের মালামালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চর মন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরা রুটে চলাচলকারী সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার করণে গত ৩ অক্টোবর ঢাকা থেকে ছয়টি নৌরুটে নৌযান চলাচল বন্ধ করা হয়।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির ফলে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই দিন বৃষ্টিপাত চলবে। আগামীকাল রোববার থেকে বৃষ্টির প্রবণতা একটু কমতে পারে।

শেয়ার করুন