১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

শেয়ার করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে সানজিদা আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সানজিদাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

 

শেয়ার করুন