১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা পিন্টু

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৭ বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

রোববার (২৯ ডিসেম্ব) সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সাক্ষাৎ করতে যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পায় পিন্টু । তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।

শেয়ার করুন